শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান স্বাধীনতা দিবসে ককরোচ পার্টির ইনস্টাগ্রাম উধাও বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য ‘সঠিক নয়’: মিয়ানমার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আড়াই ঘণ্টার ইন্টারনেট ভোগান্তির পর সচল এসএমডব্লিউ-৫ ভুয়া সরকারি নিয়োগপত্র দিয়ে অভিনব প্রতারণা, দিতেন ‘বেতনও’ ২৫ কৃতী শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি
  • ‘আপনি আছেন বলেই সাহস পাই’, রিজভীকে মাহফুজের আবেগঘন অভিনন্দন

    ‘আপনি আছেন বলেই সাহস পাই’, রিজভীকে মাহফুজের আবেগঘন অভিনন্দন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় দলের রাজপথের আপসহীন কাণ্ডারি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে আবেগঘন অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা।

    শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

    মাহফুজ কবির মুক্তা বলেন, ‘স্বপ্ন যখন সত্য হয়, আনন্দ তখন সীমা ছাড়িয়ে যায়।’ তাঁর রাজনৈতিক চর্চার আঁতুড়ঘর ও পিতৃতুল্য রাজনৈতিক অভিভাবক হিসেবে রিজভী আহমেদ তাঁর শ্রদ্ধা ও সম্মানের সর্বোচ্চ স্থান।

    তিনি বলেন, বিএনপির রাজপথের আপসহীন কাণ্ডারি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁর ত্যাগ ও সংগ্রামের এক অনন্য স্বীকৃতি মিলেছে।

    রিজভীর আদর্শ ও নির্দেশনায় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁদের পথচলা আগামীতে আরও বেগবান হবে বলেও উল্লেখ করেন মাহফুজ কবির মুক্তা।

    রিজভীর উদ্দেশে তিনি বলেন, ‘মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন এবং সুস্থ শরীরে জনগণের সেবা করার তৌফিক দেন।’

    মাহফুজ কবির মুক্তা আরও বলেন, ‘আপনি আছেন বলেই আমরা সাহসের সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করার অনুপ্রেরণা পাই।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন