শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নতুন মনোনীত চার নেতা হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

দলীয় সূত্রে জানানো হয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে এসব নেতার অন্তর্ভুক্তির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন মনোনীত চার নেতা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সুচিন্তিত পরামর্শ দেওয়ার মাধ্যমে তারা স্থায়ী কমিটির কার্যক্রমে অবদান রাখবেন বলে প্রত্যাশা করছে দলটি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন