বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

    বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মনোনয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদে একজন যোগ্য ব্যক্তিকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান আসিফ নজরুল।

    তিনি লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের যোগ্যতা তুলে ধরে আসিফ নজরুল বলেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’

    মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। এ সময় তিনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজনৈতিক জীবনে ত্যাগ স্বীকার করেছেন।

    আসিফ নজরুল আরও লেখেন, ‘তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান আসিফ নজরুল।

    তিনি বলেন, ‘স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

    এর আগে বিএনপির পক্ষ থেকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানানো হয়। তার মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন