শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • বিশ্বকাপ ঘিরে এআই বিভ্রান্তি, এবার শিকার নোরা ফাতেহি

    বিশ্বকাপ ঘিরে এআই বিভ্রান্তি, এবার শিকার নোরা ফাতেহি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির একটি কথিত কান্নার ভিডিও। ভিডিওটিতে দাবি করা হয়, মরক্কোর পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে কাঁদছেন নোরা। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

    ভিডিওটি প্রথমে এক্স (সাবেক টুইটার)-এর @Jagat___Janani নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি কিছু পরিচিত সংবাদমাধ্যমও ভিডিওটির সত্যতা যাচাই না করেই প্রতিবেদন প্রকাশ করে।

    ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটিতে একাধিক অসঙ্গতি রয়েছে। বিশেষ করে নোরা ফাতেহি এবং তার পাশে থাকা ব্যক্তির হাত ও আঙুলের গঠনে অস্বাভাবিকতা স্পষ্ট, যা এআই-নির্মিত ভিডিওর সাধারণ বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।

    বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তির উন্নতির ফলে বাস্তবসম্মত ছবি ও ভিডিও তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যেকোনো ছবি বা ভিডিও বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা যাচাই করা জরুরি।

    বিশ্বকাপ ঘিরে এর আগেও বিভিন্ন ব্যক্তি, খেলোয়াড় ও তারকাদের নামে এআই-তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন কনটেন্ট শনাক্তে গণমাধ্যম ও সাধারণ ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন