মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ লিবিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা

    শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে শাড়ি বিতর্ক ও আইনি জটিলতা নতুন মোড় নিয়েছে। শাড়ি নিয়ে বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, শাকিব খানের সঙ্গে তাঁর অভিনয়ের কথা থাকা ‘সোলজার’ সিনেমাটির কাজ শেষ হওয়া ও মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

    সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। তাঁর অভিযোগ, শাড়ি নিয়ে আগের মামলাটি তুলে নিতে রাজি না হওয়ায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন এবং তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনিও বিষয়টি নিশ্চিত করেছেন।

    তানজিন তিশা

    বাদী সানায়া চৌধুরীর দাবি, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে করা আগের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর দেওয়া নারাজি আবেদন আদালত গ্রহণ করেছেন। গত রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    সানায়া চৌধুরীর অভিযোগ, এরপর বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাঁর বাসায় লোকজন পাঠানো হয়। ফোনালাপের রেকর্ডসহ আরও কিছু প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আইনি প্রতিকার পেতে নতুন মামলাটি করেছেন বলে জানান বাদী।

    এ বিষয়ে বক্তব্য জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। তাঁকে একাধিকবার ফোন করা হয় এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

    তানজিন তিশার বিরুদ্ধে এবার হুমকির মামলা, আদালতে হাজিরের নির্দেশ

    শাড়ি নিয়ে আগের মামলার অভিযোগ

    এর আগে গত বছরের ২৭ অক্টোবর শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন এ্যাপোনিয়া ফ্যাশনের নির্বাহী মো. আমিনুল ইসলাম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটি করা হয়।

    তানজিন তিশা

    মামলার অভিযোগে বলা হয়, এ্যাপোনিয়ার অনলাইন পেজে বিভিন্ন শাড়ি দেখার পর ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি পছন্দ করেন তানজিন তিশা। পরে শাড়িটি তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, শাড়িটি পরে পেজটির প্রচার করবেন বলে আশ্বাস দিলেও দীর্ঘ সময় তা করেননি। বাদীপক্ষের দাবি, শাড়িটি গ্রহণের পর দীর্ঘদিন যোগাযোগও রাখেননি অভিনেত্রী।

    এ ঘটনায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন বাদী। পরে গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

    তবে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটি শাড়ি নিয়ে এমন অভিযোগ তাঁর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের জন্য বিব্রতকর। এ ঘটনায় ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

    দুই বিয়ে নিয়ে মুখ খুললেন তানজিন তিশা | কালবেলা

    ‘সোলজার’ সিনেমা নিয়েও অনিশ্চয়তা

    আইনি জটিলতার পাশাপাশি তানজিন তিশার প্রথম সিনেমা ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

    গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়। পরে আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরের ডিসেম্বরে মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। তবে সেই পরিকল্পনা পরিবর্তন করে মুক্তির সময় ২০২৬ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়।

    তানজিন তিশা। ছবি: সংগৃহীত

    বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি। নির্মাণকাজে বিলম্বের পাশাপাশি পরিচালককে ঘিরে নানা অনিয়মের অভিযোগও সামনে এসেছে। দফায় দফায় শিল্পীদের শিডিউল নেওয়া হলেও শুটিং শেষ না হওয়ায় সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে বলে জানা গেছে।

    ফলে একদিকে শাড়ি নিয়ে একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া, অন্যদিকে প্রথম সিনেমার কাজ শেষ হওয়া ও মুক্তি নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তানজিন তিশা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন