সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন সাংবাদিকেরা: রিজভী তারো আসোর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী গোলাপি স্যাটিনের পোশাকে নতুন লুকে জয়া আহসান আজ শেরে বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পুলিশ সদর দপ্তরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির বিগ ব্যাশে খেলার অপেক্ষায় মোস্তাফিজ, অনাপত্তিপত্র পেয়েছেন বিসিবির ইন্টারনেটে এবার পাঠানো যাবে গন্ধ, এআই প্রযুক্তিতে নতুন সম্ভাবনা স্ত্রীকে ‘অন্য ছেলে দেখো’ বললে কি তালাক হয়? গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ অ্যালকোহল
  • গোলাপি স্যাটিনের পোশাকে নতুন লুকে জয়া আহসান

    গোলাপি স্যাটিনের পোশাকে নতুন লুকে জয়া আহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা ও ব্যক্তিত্বের জন্যও ভক্তদের কাছে পরিচিত। পর্দার বাইরের জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। এবার গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

    ছবিগুলোতে জয়ার পরনে ছিল হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাক। খোলা চুল, নরম সাজ ও ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে তার নিজস্ব স্টাইল।

    ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’

    ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুসারীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন লিখেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

    অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত মুহূর্তের ছবি দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। নতুন এই ফটোশুটেও তার সাজ ও অভিব্যক্তি নিয়ে ভক্তদের আগ্রহ দেখা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন