বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অভিনয় এখন ‘সেকেন্ড অপশন’, করপোরেট দুনিয়ায় ব্যস্ত প্রভা ব্যক্তিগত চ্যাট লুকানোর সুবিধা আনল চ্যাটজিপিটি, পিন দিয়ে রাখা যাবে লক করে আকাশপথে সুন্দরবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, এরপর মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রীকে নিয়ে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার আইনের শাসনে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম, দুর্বল মৌলিক অধিকার চুলের যত্নে চাল ধোয়া পানি কতটা কার্যকর, কী বলছে বিজ্ঞান? আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার, ব্যাটিং ব্যর্থতায় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের পূজার পর স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল সর্বোচ্চ ১,৬৯১ টাকা ‘ভারতের মুসলিমদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে’: নাহিদ ইসলাম গোপনে বিয়ে করে তালাক হলে তা কি সবার কাছে প্রকাশ করতে হবে?
  • অভিনয় এখন ‘সেকেন্ড অপশন’, করপোরেট দুনিয়ায় ব্যস্ত প্রভা

    অভিনয় এখন ‘সেকেন্ড অপশন’, করপোরেট দুনিয়ায় ব্যস্ত প্রভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একসময় টেলিভিশন নাটকে নিয়মিত দেখা গেলেও বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি তিনি। করপোরেট দুনিয়ায় ব্যস্ততার পাশাপাশি ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে এখনো অভিনয় করছেন এই তারকা।

    জানা গেছে, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস কোম্পানিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রভা। ফলে অভিনয়ের চেয়ে বর্তমানে করপোরেট পেশাতেই বেশি সময় দিচ্ছেন তিনি। অভিনয়কে এখন আর প্রধান পেশা হিসেবে দেখছেন না; বরং ‘সেকেন্ড অপশন’ হিসেবে বিবেচনা করছেন।

    অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত কাজ করার বিষয়ে তাড়াহুড়া নেই প্রভার। ভালো গল্প, ভিন্নধর্মী চরিত্র ও উপযুক্ত পারিশ্রমিক—সবকিছু বিবেচনা করেই কাজ বেছে নিচ্ছেন তিনি।

    এরই মধ্যে সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমা দুটির দৃশ্যধারণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

    সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করেও আলোচনায় আসেন প্রভা। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আহমেদ শাকিল নিসান পরিচালিত ‘বর্তমান’ নাটকেও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে।

    এ ছাড়া ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে অভিনয় করছেন প্রভা। নাটকটি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হচ্ছে। করপোরেট দায়িত্বের পাশাপাশি এসব কাজের মধ্য দিয়ে অভিনয়েও নিজের উপস্থিতি ধরে রেখেছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন