সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গোলাপি স্যাটিনের পোশাকে নতুন লুকে জয়া আহসান আজ শেরে বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পুলিশ সদর দপ্তরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির বিগ ব্যাশে খেলার অপেক্ষায় মোস্তাফিজ, অনাপত্তিপত্র পেয়েছেন বিসিবির ইন্টারনেটে এবার পাঠানো যাবে গন্ধ, এআই প্রযুক্তিতে নতুন সম্ভাবনা স্ত্রীকে ‘অন্য ছেলে দেখো’ বললে কি তালাক হয়? গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ অ্যালকোহল পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট পর্দায় রক্তারক্তি দেখে পপকর্ন খাওয়া, দর্শকের রুচি নিয়ে প্রশ্ন রাধিকার
  • পুলিশ সদর দপ্তরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির

    পুলিশ সদর দপ্তরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

    সোমবার সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তর চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    কর্মসূচির আওতায় বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও কার্যালয় চত্বরে উপযুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছও থাকবে।

    পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের বনজ সম্পদ বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্যোগ সফল করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করাও বাংলাদেশ পুলিশের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন