সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গোলাপি স্যাটিনের পোশাকে নতুন লুকে জয়া আহসান আজ শেরে বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী পুলিশ সদর দপ্তরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির বিগ ব্যাশে খেলার অপেক্ষায় মোস্তাফিজ, অনাপত্তিপত্র পেয়েছেন বিসিবির ইন্টারনেটে এবার পাঠানো যাবে গন্ধ, এআই প্রযুক্তিতে নতুন সম্ভাবনা স্ত্রীকে ‘অন্য ছেলে দেখো’ বললে কি তালাক হয়? গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ অ্যালকোহল পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট পর্দায় রক্তারক্তি দেখে পপকর্ন খাওয়া, দর্শকের রুচি নিয়ে প্রশ্ন রাধিকার
  • বিপিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

    বিপিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

    রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) উপধারায় দেওয়া ক্ষমতাবলে অন্য যেকোনো পেশা বা ব্যবসা ত্যাগের শর্তে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বিপিএসসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) উপধারা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে যে শর্তটি আগে পূরণ হবে, সেটিই কার্যকর হবে।

    নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ পদে তাঁর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞ। মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করবেন তিনি।

    উল্লেখ্য, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন। ওই পদক্ষেপ আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং শিক্ষক সমাজে সাহসী প্রতিবাদের নজির হিসেবে আলোচিত হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন