শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান স্বাধীনতা দিবসে ককরোচ পার্টির ইনস্টাগ্রাম উধাও বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য ‘সঠিক নয়’: মিয়ানমার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আড়াই ঘণ্টার ইন্টারনেট ভোগান্তির পর সচল এসএমডব্লিউ-৫ ভুয়া সরকারি নিয়োগপত্র দিয়ে অভিনব প্রতারণা, দিতেন ‘বেতনও’ ২৫ কৃতী শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি
  • আখাউড়া স্থলবন্দরে দুই দিন বন্ধ আমদানি-রপ্তানি

    আখাউড়া স্থলবন্দরে দুই দিন বন্ধ আমদানি-রপ্তানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ব্যবসায়ীরা পণ্য গ্রহণ করেননি। এর পরদিন রোববার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যক্রমও।

    আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে আগেই সেদেশের ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন। এ কারণে সম্ভাব্য ক্ষতি কমাতে শুক্রবার অতিরিক্ত পণ্য পাঠানো হয়েছে।

    তিনি বলেন, ভারতের ব্যবসায়ীরা শনিবার পণ্য গ্রহণ না করায় বন্দরের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এরপর রোববার সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনও আমদানি-রপ্তানি হবে না।

    তবে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ফলে আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে যাত্রী চলাচলে কোনো ধরনের প্রভাব পড়েনি।

    আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী স্থলবন্দর হিসেবে পরিচিত। তবে ভারতের পক্ষ থেকে কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ থাকায় সাম্প্রতিক সময়ে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে প্রভাব পড়েছে।

    ব্যবসায়ীরা আশা করছেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখতে ভারত দ্রুত এসব বিধিনিষেধ প্রত্যাহার করবে। এতে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন