শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক

জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের নানা মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও কয়েকটি নতুন ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ছবিতে গোলাপি রঙের পোশাকে দেখা গেছে জয়াকে। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তার মুখে ছিল মিষ্টি হাসি। ছবির সঙ্গে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তার মুখে ধরা দিয়েছে এই হাসি।

জয়ার সেই স্বতঃস্ফূর্ত হাসি নিয়ে ভক্তদেরও নানা মন্তব্য দেখা গেছে। একজন লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

তবে ছবিতে জয়ার হাসির পাশাপাশি তার লুক নিয়েও বেশি আলোচনা হয়েছে। নেটিজেনদের একাংশ তার বয়স নিয়ে মন্তব্য করে লিখেছেন, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ আবার কেউ কেউ তাকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও মন্তব্য করেছেন।

অভিনয়ের পাশাপাশি অবসর সময়ে বাগান পরিচর্যা ও পোষ্যদের নিয়ে সময় কাটাতে পছন্দ করেন জয়া। দুই বাংলায় নিয়মিত অভিনয় নিয়েও ব্যস্ত এই অভিনেত্রী। সর্বশেষ কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে তাকে। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসাও পেয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন