বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সবজি-শুঁটকিতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয় নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের দুই মামলা অনুমোদন হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০ কপ-৩১ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি জোরদার নিউইয়র্কে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ আটক ৫ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গঠনমূলক করতে চায় দিল্লি: জয়সওয়াল
  • সাত মাসের পুরোনো ছবি মাঝরাতে পোস্ট, সাদিয়ার মেকআপহীন লুক নজর কাড়ল

    সাত মাসের পুরোনো ছবি মাঝরাতে পোস্ট, সাদিয়ার মেকআপহীন লুক নজর কাড়ল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাত তখন ২টা পেরিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ কয়েকটি ছবি পোস্ট করে অনুসারীদের চমকে দিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে কোনো বিশেষ ঘোষণা কিংবা উদ্বেগের খবর নয়, সাত মাস ধরে জমিয়ে রাখা কিছু ছবি অবশেষে ফেসবুকে প্রকাশ করতেই মাঝরাতে হাজির হয়েছেন তিনি।

    মঙ্গলবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে তিনটি ছবি পোস্ট করেন সাদিয়া। ছবিগুলোতে তাকে দেখা যায় একেবারে মেকআপহীন স্বাভাবিক সাজে। দুটি ছবিতে তিনি সেলফি তুলেছেন হাতে ফুলের তোড়া নিয়ে। অন্য ছবিতে ফুলের পাশে বসে থাকতে দেখা যায় তার প্রিয় বিড়ালকে।

    মাঝরাতে কেন পুরোনো ছবি প্রকাশ করলেন—সেটিও পোস্টের ক্যাপশনে জানিয়েছেন অভিনেত্রী। সাদিয়া লেখেন, ‘আমি কাউকে একদমই রাত দুইটায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু এই আমার মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’

    অভিনেত্রীর ক্যাপশন থেকেই জানা যায়, ছবিগুলো প্রায় সাত মাস আগে তোলা। সে সময় ফুলের তোড়া উপহার পাওয়ার পর ছবিগুলো তুলেছিলেন তিনি। এতদিন সেগুলো প্রকাশ করা হয়নি। শেষ পর্যন্ত রাতের বেলায় ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সাদিয়া।

    মেকআপ ছাড়া স্বাভাবিক লুকের ছবিগুলো প্রকাশের পর সাদিয়ার অনুসারীদের কাছ থেকেও বেশ প্রশংসা এসেছে। কেউ তার হাসির প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, সাত মাস অপেক্ষার পরও ছবিগুলো প্রকাশ করার মতোই ছিল। অনেকেই তার ন্যাচারাল লুকের প্রশংসা করেছেন।

    তবে অনুসারীদের এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

    এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিয়া আয়মান। তাকে সর্বশেষ দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত নাটকটিতে সাদিয়ার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর ও মিলি বাশারসহ অন্যরা।

    ১৯ সেপ্টেম্বর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি এরই মধ্যে ৩২ লাখের বেশি ভিউ পেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন