বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সবজি-শুঁটকিতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয় নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের দুই মামলা অনুমোদন হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০ কপ-৩১ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি জোরদার নিউইয়র্কে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ আটক ৫ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গঠনমূলক করতে চায় দিল্লি: জয়সওয়াল
  • বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয়

    বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ শীর্ষক দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

    অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পোশাকের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশের দীর্ঘদিনের বয়নশিল্প, কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর বিইউএফটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী। তিনি বিজিএমইএর সভাপতির প্রতিনিধিত্ব করেন।

    এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন শান্ত-মারিয়াম হংহে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মোহিউদ্দিন তাহের। বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

    পরে বক্তব্য দেন চেংদু কিংগং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি পু বিংইউয়ান এবং বাংলাদেশে চীনা উদ্যোগ সমিতির বস্ত্র ও পোশাক শাখার সভাপতি গে ঝেনইউ।

    অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এর অংশ হিসেবে লেইজু কলেজ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হয়। সংশ্লিষ্টদের মতে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক বিনিময়ের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

    অনুষ্ঠানের শেষ পর্বে বিইউএফটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন অংশগ্রহণকারী ও অতিথিদের ধন্যবাদ জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন