বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সবজি-শুঁটকিতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয় নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের দুই মামলা অনুমোদন হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০ কপ-৩১ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি জোরদার নিউইয়র্কে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ আটক ৫ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গঠনমূলক করতে চায় দিল্লি: জয়সওয়াল
  • আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

    আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান অ্যাটর্নি-জেনারেল। এ সময় রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

    রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

    সাক্ষাতে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

    রাষ্ট্রপতি অ্যাটর্নি-জেনারেলকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন