শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪
  • নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত

    নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের প্রস্তুতিতে বৃষ্টির কারণে বিপাকে পড়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দিনভর বৃষ্টির কারণে আগামীকাল সকালে নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করা হয়েছে। দিনের অন্য কোনো সময়ে অনুশীলনের সুযোগ মিলবে কি না, তা পরে জানানো হবে।

    বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, গেমস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, বৃষ্টির কারণে আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা সম্ভব হবে না। দিনের পরবর্তী সময়ে অনুশীলনের সুযোগ তৈরি করা গেলে শনিবার রাতেই তা জানানো হবে।

    এর আগে জাপানে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে প্রথম কয়েকদিন অনুশীলন করতে পারেনি। ফলে পুরুষ দলের প্রস্তুতিতেও আবহাওয়ার প্রভাব পড়ল।

    গতকাল রাতে নাগোয়ায় পৌঁছায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে চলমান সিরিজে ছিলেন। সেই দলের আটজন ক্রিকেটার দুবাই থেকে ওসাকায় পৌঁছে সেখান থেকে বাসে নাগোয়ায় আসেন। দলের অন্য ক্রিকেটাররা সরাসরি জাপানের নাগোয়ায় পৌঁছেছেন।

    নাগোয়ায় পৌঁছানোর পর আজ বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। এশিয়ান গেমস কর্তৃপক্ষ দলের জন্য হোটেলে আবাসনের ব্যবস্থা করেছে। ক্রিকেট দলের আবাসনে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের আরচ্যারি দলের আবাসন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল।

    নাগোয়ায় পৌঁছানোর পর আট ক্রিকেটার ওয়েলকাম সেন্টারে বাংলাদেশি খাবার গ্রহণ করেন। পরে তারা শেফ দ্য মিশনের সঙ্গে হোটেলে যান। ফিল সিমন্সের দলের মূল লক্ষ্য এখন আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব অনুশীলনে ফেরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন