বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে ভাষণে যেসব মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু, শোকাহত নেইমার ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ আদালত অবমাননার মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর রাজারবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট, জরিমানা ট্রাম্প-শি বৈঠক ঘিরে জমকালো আয়োজন, বড় সমঝোতার প্রত্যাশা কম ট্রাম্পের গাজা নীতি নিয়ে জাতিসংঘে মাক্রোঁর কড়া বক্তব্য চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিসের ডিজি জায়েদ কামালের সম্পদ নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি গৌতম
  • হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু, শোকাহত নেইমার

    হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু, শোকাহত নেইমার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।

    মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহকারী পাইলট লিওপোলদো।

    স্থানীয় সময় সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে যাত্রা শুরু করে বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটি। তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের হেলিকপ্টারটি জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমোর মালিকানাধীন ছিল।

    দুর্ঘটনার সময় ওই এলাকায় বৈরী আবহাওয়ার পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির খোঁজে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী এবং স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে জিপিএস সংকেতের সূত্র ধরে থার্মাল সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করে দুর্ঘটনাস্থল ও ধ্বংসাবশেষ শনাক্তের চেষ্টা চালানো হয়।

    বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন নেইমার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে আভেলারকে স্মরণ করেন তিনি। ব্রাজিলে ফেরার পর বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য বন্ধুর প্রতি কৃতজ্ঞতাও জানান নেইমার। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করেন এই ফুটবল তারকা।

    নেইমারের সঙ্গে আভেলারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেইমারের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামে অংশ নেওয়ার পাশাপাশি নেইমারের ক্লাব সান্তোসের বিপণন-সংক্রান্ত কাজেও যুক্ত ছিলেন তিনি।

    আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোস। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ভিলা বেলমিরো সংস্কারসহ বিভিন্ন প্রকল্পে আভেলারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত অন্য চারজনের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে ব্রাজিলের ক্লাবটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন