বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু, শোকাহত নেইমার ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ আদালত অবমাননার মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর রাজারবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট, জরিমানা ট্রাম্প-শি বৈঠক ঘিরে জমকালো আয়োজন, বড় সমঝোতার প্রত্যাশা কম ট্রাম্পের গাজা নীতি নিয়ে জাতিসংঘে মাক্রোঁর কড়া বক্তব্য চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিসের ডিজি জায়েদ কামালের সম্পদ নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি গৌতম এশিয়ান গেমসের ব্যর্থতা নিয়ে বিসিবিতে যাবে নারী দলের রিপোর্ট
  • রাজারবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট, জরিমানা

    রাজারবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট, জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রাজারবাগে রাস্তা দখলমুক্ত, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রীন লাইন বাসের ডিপো সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

    অভিযানকালে একটি নির্মাণাধীন ভবনে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যায়। এ ঘটনায় ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করছে। তবে এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। বাড়ি, নির্মাণাধীন ভবন এবং আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

    তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মাইকিং ও হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন