বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে ভাষণে যেসব মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু, শোকাহত নেইমার ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ আদালত অবমাননার মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর রাজারবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট, জরিমানা ট্রাম্প-শি বৈঠক ঘিরে জমকালো আয়োজন, বড় সমঝোতার প্রত্যাশা কম ট্রাম্পের গাজা নীতি নিয়ে জাতিসংঘে মাক্রোঁর কড়া বক্তব্য চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিসের ডিজি জায়েদ কামালের সম্পদ নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি গৌতম
  • আদালত অবমাননার মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

    আদালত অবমাননার মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা মামলার শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এদিন দুই আইনজীবীর পক্ষে সময় চান জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। একই সঙ্গে বিষয়টি ট্রাইব্যুনালের পূর্ণ বেঞ্চে শুনানির আবেদন জানান তিনি। পরে আগামী ২৬ অক্টোবর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

    এ বিষয়ে সাংবাদিকদের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আদালত অবমাননার ঘটনায় ব্যাখ্যা দিতে দুই আইনজীবী যথারীতি ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। তবে ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

    এদিন সকালে ট্রাইব্যুনালকে ‘ক্যাঙারু কোর্ট’ বলার বিষয়ে ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হন।

    গত ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল-২ তাদের সশরীরে হাজির হয়ে ওই মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন এবং ২৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।

    প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। ওই রায় নিয়ে আইনজীবী তুষার ও হাসান পৃথক ফেসবুক পোস্ট দেন। পোস্টগুলো ট্রাইব্যুনালের নজরে আসার পর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

    এদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন