২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার এবং ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩৯, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১০৯, গুলশানে ৪৬, উত্তরা বিভাগে ২৭, গোয়েন্দা বিভাগে তিনজন এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে পুলিশ ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন ও ৪ হাজার ৭০০টি টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করে। এ ছাড়া ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন