শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মাদক ও ককটেলের অংশ উদ্ধার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মাদক ও ককটেলের অংশ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ থেকে ৪৫, ওয়ারী থেকে ৭৭, মতিঝিল থেকে ৭৩, তেজগাঁও থেকে ১০৯, মিরপুর থেকে ১২৫, গুলশান থেকে ৪২ এবং উত্তরা বিভাগ থেকে ৩৪ জন রয়েছেন।

এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬টি ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন