বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দীর্ঘস্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর গুতেরেসের অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, নিহত অন্তঃসত্ত্বাসহ ১১ গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় জনভোগান্তি বাড়ছে: জামায়াত আমির কিশোর গ্যাংয়ের কথিত নেতা ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪ দ্বিতীয়বার পাসপোর্ট হারালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা বাস পুড়িয়ে ভয় দেখানো যাবে না, হুঁশিয়ারি প্রতিমন্ত্রী ইয়াসেরের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি জাতিসংঘে ভাষণে যেসব মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প
  • কিশোর গ্যাংয়ের কথিত নেতা ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪

    কিশোর গ্যাংয়ের কথিত নেতা ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রূপগঞ্জের চনপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’সহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

    তিনি জানান, বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি দল রূপগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে শ্রাবণ ও তার তিন সহযোগীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

    এসআরবির ভাষ্য, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তুলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। প্রাথমিক অনুসন্ধানে মাদক কারবার, ডাকাতি, জবরদখল, জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তার গ্যাংয়ের সদস্যদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

    সংস্থাটির দাবি, সাম্প্রতিক সময়ে চনপাড়া ও রূপসা এলাকায় ওই গ্যাংয়ের সদস্যরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, দোকানে আগুন, লুটপাট এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মতো অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

    এসআরবি আরও জানায়, শ্রাবণের পারিবারিক কর্মকাণ্ড নিয়েও স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে। এসব কারণে এলাকায় তার পরিবার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় এবং শ্রাবণও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘কুত্তা শ্রাবণ’ নামে পরিচিত হয়ে ওঠেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে সংস্থাটি।

    লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, শ্রাবণের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    গ্রেপ্তার চারজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ছয়টি রামদা উদ্ধারের কথা জানিয়েছে এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসআরবি-১১-এর অধিনায়ক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন