বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ আটক ৫ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গঠনমূলক করতে চায় দিল্লি: জয়সওয়াল ডিবি সেজে জিম্মি ও মুক্তিপণ আদায়: সাভারে জিয়া প্রজন্ম দলের নেতাসহ ২ জন গ্রেপ্তার ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে ১১ কোটি ৮৭ লাখ টাকার অভিযোগ, পুনঃতদন্তের দাবি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান এরদোয়ানের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯: আসামির তালিকায় নেই মালিকপক্ষ ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চভাড়া বাড়ল ২৩ পয়সা দীর্ঘস্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর গুতেরেসের অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, নিহত অন্তঃসত্ত্বাসহ ১১
  • দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, নিহত অন্তঃসত্ত্বাসহ ১১

    দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, নিহত অন্তঃসত্ত্বাসহ ১১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদমাধ্যম ইএনসিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    স্থানীয় সময় রাত ১১টার দিকে কয়েকজন মানুষ একটি আবাসিক বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন হামলাকারী বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

    হামলায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

    তবে এ হামলার পেছনে কী কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়। হামলাকারীদের পরিচয়ও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন