বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ আটক ৫ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গঠনমূলক করতে চায় দিল্লি: জয়সওয়াল ডিবি সেজে জিম্মি ও মুক্তিপণ আদায়: সাভারে জিয়া প্রজন্ম দলের নেতাসহ ২ জন গ্রেপ্তার ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে ১১ কোটি ৮৭ লাখ টাকার অভিযোগ, পুনঃতদন্তের দাবি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান এরদোয়ানের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯: আসামির তালিকায় নেই মালিকপক্ষ ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চভাড়া বাড়ল ২৩ পয়সা দীর্ঘস্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর গুতেরেসের অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, নিহত অন্তঃসত্ত্বাসহ ১১
  • অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি

    অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার মো. জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

    পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। পড়াশোনা শেষে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করেছিলেন।

    এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

    অন্যদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন