বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দীর্ঘস্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর গুতেরেসের অতিরিক্ত পুলিশ সুপার ও এসি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, নিহত অন্তঃসত্ত্বাসহ ১১ গুলশান ও বনানী থানায় নতুন ওসি পদায়ন সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় জনভোগান্তি বাড়ছে: জামায়াত আমির কিশোর গ্যাংয়ের কথিত নেতা ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪ দ্বিতীয়বার পাসপোর্ট হারালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা বাস পুড়িয়ে ভয় দেখানো যাবে না, হুঁশিয়ারি প্রতিমন্ত্রী ইয়াসেরের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি জাতিসংঘে ভাষণে যেসব মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প
  • সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় জনভোগান্তি বাড়ছে: জামায়াত আমির

    সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় জনভোগান্তি বাড়ছে: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

    তিনি বলেন, বিরোধী দলের দুটি শপথ হলেও সরকার একটি শপথ নিয়েছে। তাদের এই ‘অপনীতি’র কারণে দেশে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন জামায়াত আমির।

    শফিকুর রহমান বলেন, জামায়াত সংসদে বেতন বা ব্যক্তিগত সুবিধার জন্য যায়নি। জনগণের প্রতিনিধিত্ব করা এবং মানুষের সেবা করাই সংসদে যাওয়ার মূল উদ্দেশ্য।

    নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেগুলো থেকে সরে এসেছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

    দেশের চলমান সমস্যা ও জনভোগান্তির বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকারি দল তা অনুমোদন করছে না বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের সমস্যা নিয়ে কার্যকর আলোচনা করার সুযোগ থাকা প্রয়োজন।

    বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ না করে অন্য দেশের দিকে চলে যাচ্ছেন।

    কর্মসংস্থান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকার নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বাস্তবে কর্মসংস্থান বাড়ার পরিবর্তে দেশে বেকারত্বের হার বাড়ছে বলে দাবি করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন