বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
  • কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর উদ্দ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

    কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।

    এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনার এ ধারা অব্যাহত রাখতে হবে।"

    বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমন সংবর্ধনা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগাবে বলে মনে করেন আয়োজকেরা। অনুষ্ঠানে  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন