রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা সংবিধানের মৌলিক সংশোধন গণভোটে চূড়ান্ত করার সিদ্ধান্ত আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার জাসদ কার্যালয়ে হামলা-মবের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় আসক আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী
  • কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

    কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সদর দক্ষিণের মেরুয়ালি চৌমোহনী ও বালুরচর এলাকায় বাতব্যথা ও দীর্ঘমেয়াদি চলাচলজনিত সমস্যায় ভোগা নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান রিজেনেক্স ফাউন্ডেশন।
    রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং হতদরিদ্র কয়েকটি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

    আয়োজকরা জানান, রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পটি রিজেনেক্স পেইন সলুশ্যন বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মঞ্জুর এ খোদার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সহযোগিতায় অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তিনি ঢাকার পপুলার হাসপাতালে ইন্টারভেনশনাল রিউমাটোলজি ও বাত রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

    রিজেনেক্স ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নিবন্ধনের পর ২০২৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বাতব্যথা ও দীর্ঘমেয়াদি চলাচলজনিত সমস্যায় ভোগা নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে আমেরিকান প্রযুক্তিভিত্তিক রিজেনারেটিভ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    ক্যাম্প আয়োজনে পর্তুগালপ্রবাসী বাংলাদেশি আরিফুর রহমান সহযোগিতা করেছেন বলে জানানো হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তিনি সিস্টেমিক স্ক্লেরোসিসে আক্রান্ত ছিলেন এবং রিজেনেক্স ফাউন্ডেশনের চিকিৎসাসেবা গ্রহণের পর বর্তমানে সুস্থতার দিকে রয়েছেন।

    আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দীর্ঘমেয়াদি ব্যথা ও চলাচলজনিত সমস্যায় ভোগা মানুষকে প্রয়োজনীয় সহায়তা করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।

    রিজেনেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন