শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • পিরোজপুরে থেমে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

    পিরোজপুরে থেমে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে থেমে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের ভেতর ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে বাস হেলপার নিহত হয়েছেন। ‎নিহত সিয়ামের (২৫) বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

    বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামে বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ী বাজারে রাত আড়াইটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা স্বেচ্ছাসেবক দল নেতার দোকানসহ ৪টি দোকানে অগ্নিসংযোগ করে। পুড়ে যাওয়া চারটি দোকানে কয়েক লাখ টাকার মালামালের ক্ষতি হয়। একই সময় পার্শ্ববর্তী শাঁখারিকাঠি ইউনিয়ন পরিষদ ভবনের গোডাউনে কয়েকটি পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে গোডাউনে থাকা টিসিবির চালের বস্তায় আগুন লেগে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন