শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ

    পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। এ ছাড়া তৈরি পোশাক খাত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

    স্পিকার বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের বন্ধনকে আরও ঘনিষ্ঠ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

    হাফিজ উদ্দিন আহমদ বলেন, অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধ দুই দেশের জনগণকে একসূত্রে যুক্ত করেছে। এ সম্পর্ক আরও জোরদার করতে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে দ্বিপক্ষীয় সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। ওই সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিরোধী দলের অনেক নেতা-কর্মী কারাবরণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। পরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ ওই শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও হাইকমিশনারকে জানান তিনি।

    বর্তমান সংসদের কার্যক্রম সম্পর্কে স্পিকার বলেন, বিরোধী দল সংসদে সক্রিয় ভূমিকা পালন করছে। এ ছাড়া এবারের সংসদে নারী সদস্যরা আগের তুলনায় বেশি প্রশিক্ষিত ও দক্ষ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ সময় মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান তিনি।

    মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির দৃঢ় বন্ধন রয়েছে। মালদ্বীপে কর্মরত বাংলাদেশিরাও দেশটির সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

    বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো, সংসদীয় ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রসারে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    সাক্ষাৎকালে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দেশটির দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন