শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা

    তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্য কমিশনের নির্দেশের পরও আবেদনকারীকে তথ্য সরবরাহ না করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে চাওয়া তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে কমিশন।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তথ্য কমিশনে এক অভিযোগের শুনানি শেষে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন এ জরিমানা করেন।

    তথ্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক ব্যক্তি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইনে দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিমলাংশু রায়ের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন।

    আবেদনে কলেজ পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণী, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ অনুমোদনের কার্যবিবরণী, নিয়োগ ও যোগদানপত্র, এমপিও-সংক্রান্ত নথি এবং বিভিন্ন মাসের বেতন-ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছিল।

    নির্ধারিত সময়ে তথ্য না পেয়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন অভিযোগকারী। সেখান থেকেও প্রতিকার না পেয়ে ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি।

    ওই অভিযোগের শুনানি শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল তথ্য কমিশন বিমলাংশু রায়কে আবেদনকারীকে চাওয়া তথ্য সরবরাহের নির্দেশ দেন। সিদ্ধান্তপত্র পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে এসব তথ্য দেওয়ার কথা ছিল। তবে কমিশনের নির্দেশের পরও তথ্য না পাওয়ায় পুনরায় অভিযোগ করেন শেখ আবু তাহের মো. আজরফ। পরবর্তী শুনানিতে অভিযোগের সত্যতা বিবেচনায় নিয়ে অধ্যক্ষকে জরিমানা এবং ১০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেয় কমিশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন