শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের প্রস্তাব অনুমোদন, পক্ষে ১২৮ দেশ

    রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের প্রস্তাব অনুমোদন, পক্ষে ১২৮ দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের থার্ড কমিটি। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়াসহ ছয়টি দেশ। যুক্তরাষ্ট্রসহ ৩৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

    বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি অনুমোদন পায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। থার্ড কমিটিতে অনুমোদনের পর প্রস্তাবটি চূড়ান্ত বিবেচনার জন্য জাতিসংঘের পূর্ণাঙ্গ সাধারণ পরিষদে পাঠানো হয়েছে।

    প্রস্তাবটি অনুমোদনের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ও চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

    সঞ্চিতা হক বলেন, ২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির পর প্রায় নয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘায়িত এই সংকটের কারণে বাংলাদেশ এবং শরণার্থীদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

    তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই এর স্থায়ী সমাধানও দেশটিতেই খুঁজে বের করতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান তিনি।

    এ সময় গাম্বিয়ার করা মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বরের নির্ধারিত রায়ের গুরুত্ব তুলে ধরেন সঞ্চিতা হক। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের পথে এই রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

    প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অবিলম্বে সহিংসতা বন্ধ, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

    এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২০২৬ সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাসহ (জেআরপি) মানবিক কার্যক্রমে টেকসই অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে পারেন এবং সেখানে টেকসইভাবে পুনঃএকত্রীকরণের সুযোগ পান, সে জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বানও রয়েছে প্রস্তাবে।

    যুক্তরাষ্ট্রের অবস্থান ও বাংলাদেশের প্রশংসা

    ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারসংক্রান্ত ভাষা অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে। এ বিষয়ে দীর্ঘদিনের আপত্তির কথা তুলে ধরে দেশটি ভোটের সময় তাদের অবস্থান ব্যাখ্যা করে।

    তবে যুক্তরাষ্ট্র জানায়, আইসিসি-সংক্রান্ত অবস্থানের কারণে মিয়ানমারে চলমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে তাদের উদ্বেগের কোনো পরিবর্তন হয়নি। একই সঙ্গে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে দেশটির প্রতিনিধিদল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন