শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত

    রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞ, ধর্ষণ ও ব্যাপক যৌন সহিংসতার অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আদালত। এসব কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্যও ছিল বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত। রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরেন। খবর আল জাজিরা ও রয়টার্সের।

    আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করেছে। রোহিঙ্গা নারী ও মেয়েদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। শিশুদেরও চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পথেও অনেক রোহিঙ্গাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

    ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে আশ্রয় নেন।

    রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, গ্রাম পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাগুলোকে গণহত্যার অংশ হিসেবে আদালতে তুলে ধরে গাম্বিয়া।

    অন্যদিকে মিয়ানমারের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পুলিশ চৌকিতে হামলার জবাবে নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। দেশটি ওই অভিযানকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম হিসেবে বর্ণনা করে।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে, বিশেষ করে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে বসবাস করছেন।

    তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন