শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬

    ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও স্লোগান দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আটকরা হলেন— মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

    পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম জানান, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ নেবে।

    ওসি আরও জানান, ঘটনার পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন