শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

    গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার ও আট প্লাটুন এসআরবি মাঠে কাজ করছে। অন্যদিকে, সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের দল বেঁধে প্রবেশ করতে দেখা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের শিল্পাঞ্চলের কোথাও শ্রমিকদের বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি।

    সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

    তিনি জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজিবি, আনসার ও এসআরবির মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে তাঁরা কাজ করছেন। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

    উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেন। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

    আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে আহত তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন