রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • টেকনাফে শতাধিক আইইডি ও বিপুল বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

    টেকনাফে শতাধিক আইইডি ও বিপুল বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই অটোরিকশাচালককে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে বিস্ফোরক ও অস্ত্র-গুলি পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

    শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

    বিজিবি সূত্র জানায়, দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে চোরাইপথে এসব বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধারে কক্সবাজার রামু সেক্টরের অধীন টেকনাফ ২ বিজিবি সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে।

    এ সময় সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র-গুলি পাওয়া যায়। পরে দুই অটোরিকশাচালককে আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তাঁরা দুজনই পেশায় অটোরিকশাচালক।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন