বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নির্ধারণের সময় এসেছে: ড. দেবপ্রিয়

    অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নির্ধারণের সময় এসেছে: ড. দেবপ্রিয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পথ খুঁজতে এখন অন্তর্বর্তী সরকারের 'এক্সিট পলিসি' ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

    তিনি বলেন, “বর্তমান সরকার বিদায় নেওয়ার প্রক্রিয়া কীভাবে হবে, সে বিষয়ে একটি সুসংগঠিত ও গ্রহণযোগ্য রূপরেখা থাকা দরকার। কারণ, বর্তমান সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতের সরকার মেনে নেবে কি না—তা এখনো একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে।”

    বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে 'ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ' আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

    দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমি একটু ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে বাংলাদেশ থেকে কী কী শিক্ষা আমরা নিতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে, সেটা আপনাদের সামনে তিন-চারটা বিষয় আমি খুব সংক্ষেপে উত্থাপন করতে চাই। যেগুলো আমার কাছের থেকে দেখার সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন হয়েছিল। প্রথমত একটি অন্তর্বর্তী সরকার বা একটি তত্ত্বাবধায়ক সরকার, তো বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন এই সরকারের প্রয়োজনীয়তা কেন দেখা দিল?

    তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনারা বলবেন দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বাধীন নির্বাচন কমিশন ইত্যাদি না থাকা। যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায়, তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। এবং যখনই রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে তখনই একটি জরুরি অবস্থার প্রয়োজন পড়ে। এবং আপনারা যদি ফিরে দেখেন প্রথম রাষ্ট্রব্যবস্থার এই রকম ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে, আমরা ৯০ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন