সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
  • জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

    জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত।

    একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কারাদেশ স্থগিত করে তাদেরকে পুনরায় স্বপদে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

    এদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

    বুধবার (৩০ জুলাই) আদালত আদেশের পর বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক এম এ রাজ্জাক খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    জাতীয় পার্টির সদ্য অব্যাহতি পাওয়া সাবেক শীর্ষ ১০ নেতার করা মামলায় সাংগঠনিক কার্যক্রমে চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের নিষেধাজ্ঞা চাওয়া হলে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন