রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৬৯, ওয়ারীতে ৭৪, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৬৩, মিরপুরে ১৭৫, গুলশানে ৩৭ এবং উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।
অভিযানে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন ও ২২২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি মুঠোফোন, দুটি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ১৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। এ সময় দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।