শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর হাজতি ইসমাইলের মৃত্যু জনগণের ওপর স্বৈরাচার চাপাতে চায় সরকার: শফিকুর রহমান মানুষের জোকস চুরি করে জনপ্রিয় হচ্ছে এআই কমেডিয়ান সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ গ্রেপ্তার এইচএসসিতে অকৃতকার্যদের জন্য শিগগিরই ফের পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর এইচএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ বেশি ছেলেদের ব্রাহ্মণবাড়িয়ায় দু'বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
  • পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে

    পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের চার অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে, মো. হান্নানুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে, ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে এবং মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পিটিসি খুলনায় বদলি করা হয়েছে।

    এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং মো. আলী আর্শাদকে এসআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

    আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১০ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন