শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচএসসিতে অকৃতকার্যদের জন্য শিগগিরই ফের পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর এইচএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ বেশি ছেলেদের ব্রাহ্মণবাড়িয়ায় দু'বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা পরনিন্দা নয়, ভালোবাসা দিয়ে ভুল শুধরে দেওয়াই মুমিনের দায়িত্ব ‘প্রাপ্তবয়স্ক মানুষকে পরিবারের পরিচয়ে নয়, বিচার করা উচিত চরিত্রে’: প্রভা ফ্রিজ পরিষ্কারের সহজ ৫ ধাপ, দূর হবে দাগ ও দুর্গন্ধ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% নাঈমের ৫২ রানে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ সময় থাকতে ভুল সংশোধন না করলে বিপদে পড়বে সরকার: অলি আহমদ
  • ব্রাহ্মণবাড়িয়ায় দু'বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ায় দু'বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় জুয়েল (২৮) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।

    শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের সাকিলের ছেলে।

    পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি, অস্ত্র আইনে একটি এবং মারামারির একটি মামলা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তাঁর দুই বছরের সাজা পরোয়ানা রয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, সদর উপজেলার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুই বছরের সাজা পরোয়ানা সহ  মোট ১১টি মামলা রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

    ওসি আরও বলেন, সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন