শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচএসসিতে অকৃতকার্যদের জন্য শিগগিরই ফের পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর এইচএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ বেশি ছেলেদের ব্রাহ্মণবাড়িয়ায় দু'বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা পরনিন্দা নয়, ভালোবাসা দিয়ে ভুল শুধরে দেওয়াই মুমিনের দায়িত্ব ‘প্রাপ্তবয়স্ক মানুষকে পরিবারের পরিচয়ে নয়, বিচার করা উচিত চরিত্রে’: প্রভা ফ্রিজ পরিষ্কারের সহজ ৫ ধাপ, দূর হবে দাগ ও দুর্গন্ধ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% নাঈমের ৫২ রানে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ সময় থাকতে ভুল সংশোধন না করলে বিপদে পড়বে সরকার: অলি আহমদ
  • পরনিন্দা নয়, ভালোবাসা দিয়ে ভুল শুধরে দেওয়াই মুমিনের দায়িত্ব

    পরনিন্দা নয়, ভালোবাসা দিয়ে ভুল শুধরে দেওয়াই মুমিনের দায়িত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানুষের পারস্পরিক সম্পর্ক সুন্দর ও সুদৃঢ় রাখতে ইসলাম ভ্রাতৃত্ব, ভালোবাসা ও পরস্পরের প্রতি কল্যাণকামিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। একজন মুমিনের সঙ্গে অন্য মুমিনের সম্পর্ক কেমন হওয়া উচিত, তা বোঝাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মুমিন মুমিনের আয়না।’ (সুনান আবু দাউদ)

    সংক্ষিপ্ত এই বাণীর মধ্যে রয়েছে মানবিক সম্পর্কের গভীর শিক্ষা। আয়না মানুষের প্রকৃত চেহারা দেখায়। মুখে কোনো ময়লা বা দাগ থাকলে তা লুকিয়ে রাখে না। একইভাবে একজন প্রকৃত মুমিন অন্য মুমিনের ভুলত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে সহযোগিতা করেন। কারণ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়; আবার নিজের সব ভুল নিজে বুঝতে পারাও সব সময় সম্ভব হয় না।

    কেউ ভুল করলে তাকে অপমান করা বা অন্যের কাছে তার দোষ প্রচার করা একজন মুমিনের কাজ নয়। বরং আন্তরিক শুভাকাঙ্ক্ষীর মতো একান্তে ও সুন্দরভাবে ভুলটি ধরিয়ে দেওয়া উচিত। আয়না যেমন বাস্তব চিত্র তুলে ধরে, তেমনি একজন মুমিনও অন্যের কল্যাণের কথা বিবেচনা করে সত্য ও ন্যায়ের পথে থাকার পরামর্শ দেন। একই সঙ্গে অন্যের অনুপস্থিতিতে তার সম্মান ও সম্পদের সুরক্ষায় সচেষ্ট থাকেন।

    হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিন মুমিনের ভাই; সে তার সম্পত্তি রক্ষা করে এবং তার অনুপস্থিতিতেও তাকে পাহারা দেয়।’ (জামে তিরমিজি)

    বর্তমান সমাজে কেউ ভুল ধরিয়ে দিলে অনেকেই সেটিকে ব্যক্তিগত আক্রমণ বা শত্রুতা হিসেবে বিবেচনা করেন। আবার কেউ কেউ অন্যের ভুল সংশোধনের পরিবর্তে তা নিয়ে সমালোচনা ও পরনিন্দায় মেতে ওঠেন। এতে মানুষের মধ্যে দূরত্ব ও অবিশ্বাস বাড়ে। অথচ ইসলামের শিক্ষা হলো, অন্যের দোষ খুঁজে বেড়ানো নয়, বরং আন্তরিকতা ও প্রজ্ঞার সঙ্গে তাকে সঠিক পথে সহযোগিতা করা।

    ‘মুমিন মুমিনের আয়না’—এই শিক্ষার বাস্তব প্রয়োগ হলে পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর ও অর্থবহ হয়ে উঠতে পারে। পরনিন্দা ও বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা, সততা ও কল্যাণকামিতার মাধ্যমে একে অপরের ভুল শুধরে দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তবেই সমাজে পারস্পরিক বিশ্বাস, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন