সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ ব্যাখ্যার আহ্বান এনসিপির

    জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ ব্যাখ্যার আহ্বান এনসিপির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’—এই দুটি বিষয় এক নয়। ঘোষণাপত্র হচ্ছে একটি ঐতিহাসিক দলিল, যা রাজনৈতিক প্রক্রিয়াকে আইনি ভিত্তি দেয়। অন্যদিকে, সনদ হচ্ছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্মতিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা।

    তবে তিনি মন্তব্য করেন, ঘোষণাপত্র ও সনদ নিয়ে মাঠে-বোঝাপড়ার ঘাটতির কারণে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা অবসানের জন্য পরিষ্কার ব্যাখ্যা ও স্বচ্ছতা দরকার।

    বুধবার (৩০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।

    আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র চলতি মাসের মধ্যেই দিতে হবে। এটি আমাদের জোর দাবি। অপরদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি না দিতে পারলে তা কার্যকর করা সম্ভব হবে না। এমনটা হলে মোটাদাগে সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন সম্ভব হবে না।

    এনসিপির এই নেতা আরও বলেন, ঘোষণাপত্রের খসড়া নিয়ে কয়েক দফা সরকারের সাথে আলাপ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি। পর্যালোচনা করে আমরাও একটা খসড়া সরকারকে পাঠিয়েছি। এটি নিয়ে আমরা একবিন্দুও ছাড় দিতে রাজি নই। এ সময় সরকার বারবার সময় চেয়েও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন