বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

    রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্মীয় উত্তেজনার জেরে হিন্দু পাড়ায় সহিংস হামলার ঘটনায় যৌথ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    গত রোববার (২৭ জুলাই) বিকেলে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে একদল দুর্বৃত্ত ওই গ্রামে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে।

    এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করলে গংগাচড়া মডেল থানার মামলা করা হয়।

    এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

    উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বাড়িগুলোতে ২২টি পরিবার বসবাস করতো। ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটূক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট ৩টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন