মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বৃষ্টিবিঘ্নিত সেশনে লাঞ্চে গেল বাংলাদেশ, লিড ২৪৭

    বৃষ্টিবিঘ্নিত সেশনে লাঞ্চে গেল বাংলাদেশ, লিড ২৪৭
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুশফিকুর রহিম ৪৯ রানে রান আউট হওয়ার পর পরই নামে বৃষ্টি, যার ফলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। বৃষ্টির পর আর খেলা শুরু না হওয়ায় আম্পায়াররা লাঞ্চ বিরতির ঘোষণা দেন।

    এ সময় নাজমুল হোসেন শান্ত ১৬৮ বল খেলে ৮৯ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম ও শেষ দিনের বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬০ রান, খেলেছে মোট ১৯ ওভার।

    ফিফটির দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন মুশফিকুর রহিম। দ্রুত এক রান নিতে গিয়ে থারিন্দু রাত্নায়াকের সরাসরি থ্রোয়ে ৪৯ রানে রান আউট হয়ে যান তিনি। ১০২ বল খেলে ৪টি চারে সাজানো ইনিংসটি থামে দুর্ভাগ্যজনকভাবে। মুশফিক ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। তখন বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২৩৭। অপরপ্রান্তে শান্ত ৮৯ রানে অপরাজিত ছিলেন। লিড দাঁড়ায় ২৪৭ রানে।

    দ্বিতীয় ইনিংসেও শান্ত-মুশফিকের জুটি, লিড ছাড়ায় ২৪৩

    প্রথম ইনিংসে দুর্দান্ত ২৬৪ রানের জুটি গড়েছিলেন শান্ত ও মুশফিক। দ্বিতীয় ইনিংসেও তাঁরা শতরানের জুটি গড়ে দলকে টেনে তুলেছেন ভালো অবস্থানে। মাত্র ১৬৭ বলে শতরান স্পর্শ করে এই জুটি। মুশফিক তখন এগোচ্ছিলেন ফিফটির পথে, শান্ত ছিলেন আরেকটি সেঞ্চুরির দোরগোড়ায়। ৭২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৩৩ রান। শান্ত খেলছিলেন ৮৬ রানে, মুশফিক ছিলেন ৪৮ রানে অপরাজিত।

    ২০০ পার লিড, জয়-ড্র-হার—তিন সম্ভাবনাই খোলা

    গল টেস্টের পঞ্চম দিনে মাঠে নামে বাংলাদেশ ১৮৭ রানের লিড নিয়ে। মুশফিক ও শান্ত মিলে তাতে যোগ করেন আরও ১৯ রান, নিয়ে যান ১৯৬-এ। লিড ছাড়ায় ২০০। শান্ত তখন ৬৬ ও মুশফিক ৩১ রানে অপরাজিত ছিলেন।

    ম্যাচের চিত্রনাট্য এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে জয়, ড্র কিংবা হার—সবই সম্ভব। বাংলাদেশ চাইবে আরও বড় লিড নিয়ে লঙ্কানদের অলআউট করে জয় ছিনিয়ে নিতে। ড্র করতেও দরকার বড় পুঁজি, যাতে অলআউট না করলেও প্রতিপক্ষকে আটকে রাখা যায়। তবে যদি হঠাৎ ব্যাটিং বিপর্যয় নেমে আসে, তাহলে ম্যাচে ফেরার সুযোগ পেতে পারে শ্রীলঙ্কা—এমনকি ওয়ানডে মেজাজে খেলেই ছিনিয়ে নিতে পারে জয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: