মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ক্লাব বিশ্বকাপ

    বেনফিকার দাপট, অকল্যান্ড হারাল ৬-০ গোল ব্যবধানে

    বেনফিকার দাপট, অকল্যান্ড হারাল ৬-০ গোল ব্যবধানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার গতি থেমে যায় প্রকৃতির রোষে। হঠাৎ ঝড়ো হাওয়া আর বজ্রপাতের কারণে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে ম্যাচ। তবে আবহাওয়া শান্ত হওয়ার পর শুরু হয় বেনফিকার ভয়ংকর ফুটবল ঝড়।

    শুক্রবার ক্লাব বিশ্বকাপের ম্যাচে পর্তুগিজ জায়ান্ট বেনফিকা নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে একপ্রকার বিধ্বস্ত করে দেয় ৬-০ গোলের বড় ব্যবধানে। এই টানা দ্বিতীয় পরাজয়ের ফলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় অকল্যান্ড সিটিকে।

    বেনফিকার হয়ে জোড়া গোল করেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়া ও মিডফিল্ডার লিয়ানড্রো বারেইরো। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন ডি মারিয়া। আর ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টি থেকেই পূর্ণ করেন নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি।

    ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এই ম্যাচে প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিল অকল্যান্ড সিটি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক ভিন্ন রূপের বেনফিকা। সেই অর্ধেই পাঁচ গোল করে প্রতিপক্ষকে একপ্রকার গুঁড়িয়ে দেয় পর্তুগিজ জায়ান্টরা।

    ৫৩তম মিনিটে ভ্যাঞ্জেলিস পাভলিডিসের গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-০। দশ মিনিট পর রেনাতো সানচেসের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ে ৩-০ তে। এরপর দুই মিনিটের ব্যবধানে (৭৬ ও ৭৮ মিনিটে) বারেইরো করেন আরও দুটি গোল, যা বেনফিকাকে নিয়ে যায় ৫-০ তে।

    অকল্যান্ড সিটির জন্য এটি ছিল টানা দ্বিতীয় হার—ফলে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

    অকল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে ২০২২ বিশ্বকাপজয়ী ডি মারিয়া। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বর্ষীয়ান এই উইঙ্গার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: