মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • মুশফিক ফিরলেন ৪৯ রানে, খেলায় বাধা বৃষ্টি

    মুশফিক ফিরলেন ৪৯ রানে, খেলায় বাধা বৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিফটির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুশফিকুর রহিম। মাত্র এক রান দূরে থাকা অবস্থায় দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে থারিন্দু রাত্নায়াকের সোজা থ্রোতে রান আউট হয়ে ফিরতে হয় তাকে। ১০২ বল মোকাবিলায় চারটি চারের সাহায্যে গড়া ছিল তার ৪৯ রানের ইনিংস।

    মুশফিকের বিদায়ের পরপরই গল টেস্টে বৃষ্টি হানা দেয়, ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে। এ সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩৭ রান। ক্রিজে তখনও ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত, যিনি রয়েছেন ৮৯ রানে অপরাজিত।

    বর্তমানে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৪৭ রানে, যা পঞ্চম দিনের বিকেলে ম্যাচে দারুণ উত্তেজনা তৈরি করেছে।

    গলের টেস্টে বাংলাদেশের ইনিংসে আবারও কেন্দ্রবিন্দুতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে যেখানে এই জুটির ব্যাট থেকে এসেছিল ২৬৪ রানের বিশাল পার্টনারশিপ, দ্বিতীয় ইনিংসেও তারা এগিয়ে যাচ্ছেন একই ছন্দে। ইতোমধ্যে তাদের জুটি শতরান স্পর্শ করেছে মাত্র ১৬৭ বলে। শান্ত এগোচ্ছেন আরেকটি সেঞ্চুরির পথে, ৮৬ রানে অপরাজিত রয়েছেন। মুশফিকুর রহিমের সংগ্রহ ৪৮ রান, ফিফটি থেকে তিনি আর মাত্র দু’কদম দূরে।

    ৭২ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ২৩৩ রান।

    এর আগে, দিনের শুরুতে ১৮৭ রানের লিড নিয়ে শান্ত-মুশফিক জুটি যখন মাঠে নামে, তখন ছিল ধৈর্যের পরীক্ষা। সেই পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়ে তাঁরা দলের সংগ্রহ নিয়ে গেছেন ১৯৬ রানে, বাড়িয়েছেন লিডও। তখন শান্ত ছিলেন ৬৬ রানে, মুশফিক ৩১ রানে অপরাজিত। লিড তখনই দুইশ পেরিয়ে যায়।

    গলের পঞ্চম দিনে ম্যাচের পরিস্থিতি দাঁড়িয়েছে এমন এক ক্রান্তিকালে, যেখানে তিনটি ফলই সম্ভব। বাংলাদেশ চাইবে যত বড় সম্ভব লিড নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে ও অলআউট করে জয় নিশ্চিত করতে। ড্র করতে হলেও দরকার বড় সংগ্রহ, যাতে দিনভর টিকে থাকা যায়। তবে এখানেই শঙ্কা—যদি হঠাৎ ব্যাটিং ধস নামে, তাহলে ম্যাচটি ওয়ানডে ঘরানায় নিয়ে এসে দ্রুত রান তুলে শ্রীলঙ্কা হাতছাড়া জয়টা নিজের করে নিতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: