মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • নিশাঙ্কার দাপুটে ইনিংস, পাল্টা চাপে বাংলাদেশ

    নিশাঙ্কার দাপুটে ইনিংস, পাল্টা চাপে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে প্রথম ইনিংসে ৫০০ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট হাতে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা খেলেছেন অনবদ্য ইনিংস। মাত্র ১৩ রানের জন্য মিস করেছেন নিজের ডাবল সেঞ্চুরি।

    তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান। বাংলাদেশের থেকে এখনো পিছিয়ে থাকলেও, লঙ্কানদের ব্যাটিং দৃঢ়তা কিছুটা চাপে রেখেছে সফরকারীদের। দিন শেষে ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছে স্বাগতিকরা।

    গল টেস্টে বাংলাদেশের ৪৯৫ রানের বিশাল স্কোরের জবাবে ভালো সূচনা এনে দেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৭ রান। তবে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম, ৩৪ বলে ২৯ রান করা উদারাকে ফিরিয়ে দেন তিনি।

    এরপর ক্রিজে আসেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল। তার সঙ্গে দুর্দান্ত ছন্দে ব্যাট চালিয়ে যান নিশাঙ্কা। দুজন মিলে গড়েন ১৫৭ রানের মূল্যবান জুটি। এসময় নিজের শতকও পূর্ণ করেন নিশাঙ্কা। তবে চান্দিমাল থেমে যান ৫৪ রানে, নাঈম হাসানের শিকার হয়ে ফেরেন ড্রেসিংরুমে।

    চান্দিমালের বিদায়ের পর ব্যাট করতে নামেন বিদায়ী টেস্টে খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনিও নিশাঙ্কার সঙ্গে গড়েন ৮৯ রানের জুটি। মুমিনুল হকের বলে ৩৯ রান করে আউট হন ম্যাথুস।

    নিশাঙ্কা যখন ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাকে থামান হাসান মাহমুদ। ২৫৬ বল মোকাবিলা করে ১৮৭ রানে বোল্ড হয়ে ফেরেন এই লঙ্কান ওপেনার। তার ইনিংসটি ছিল ধৈর্য, নিয়ন্ত্রণ ও স্ট্রোকময়তায় ভরপুর।

    এরপর ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দিনের বাকি অংশ নির্বিঘ্নে পার করে দেন। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৬৮ রান। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জয়া ১৭ রানে অপরাজিত রয়েছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: