বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, উদ্বেগ রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা
  • হাসানের প্রশংসায় পঞ্চমুখ তাসকিন, পেস ইউনিট নিয়ে আশাবাদী

    হাসানের প্রশংসায় পঞ্চমুখ তাসকিন, পেস ইউনিট নিয়ে আশাবাদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর বল হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে দলের গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেও এখন পর্যন্ত চার উইকেট নিয়েছেন হাসান। সতীর্থের এমন পারফরম্যান্সে মুগ্ধ তাসকিন আহমেদ। তাঁর প্রত্যাশা, হাসানের এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং দলকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

    তৃতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসানের প্রশংসা করেন তাসকিন। তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো ব্যাপার যে, আল্লাহর রহমতে আমাদের একজন বোলার শেষ কিছু ম্যাচে প্রায় প্রতি ম্যাচেই ফাইফার পাচ্ছে। শুধু হাসান নয়, পেস বোলারদের মধ্যে যারা আছে, সবার সঙ্গে বোলিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি, তার এই ফর্মটা থাকবে এবং আমাদের দল ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

    বাংলাদেশের পেস বোলিং ইউনিটের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট তাসকিন। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টার কারণেই বোলাররা বেশি উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন।

    তাসকিন বলেন, ‘গত কয়েক বছরে আমাদের ফাস্ট বোলিং ইউনিট বেশ ভালো করছে। বোলিং জুটিতে আসলে কেবল একজনই ফাইফার নিয়ে যেতে পারবে না। বাকিরাও চেষ্টা করছি। নাহিদ রানাকে আমরা মিস করছি। আশা করি, সে ওয়ানডে দিয়ে ফিরবে। বোলিং ইউনিট হিসেবে মাঠের বাইরেও আমরা ভালো করছি। সবাই সবার আনন্দে উদযাপন করছি। আমি, হাসান, শরিফুল সবাই ভালো কাজ করছে। জুটি বেঁধে বোলিং করে গেলে কেউ না কেউ বেশি উইকেট পাচ্ছে। আশা করি, সামনেও এটা চলবে।’

    তৃতীয় দিনের শেষ দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ায় দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে ম্যাচে নিজেদের অবস্থান নিয়ে আশাবাদী তাসকিন। আবহাওয়া অনুকূলে না থাকলেও চতুর্থ দিনে দ্রুত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ভালো শুরুর প্রত্যাশা করছেন তিনি।

    এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘বৃষ্টি তো কারও নিয়ন্ত্রণে নেই। আমরা যে মোমেন্টাম পেয়েছিলাম, সেখান থেকে তাদের দ্রুত অলআউট করে দেওয়ার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত সবচেয়ে ভালো সময় ব্যাটিংয়ের জন্য। এখনো আল্লাহর রহমতে আমরা খেলায় আছি। মনে হয় ভালো জায়গাতেই আছি। কালকে যদি আমরা দ্রুত তাদের আউট করতে পারি এবং আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দেয়, টেস্ট ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন