বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, উদ্বেগ রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন

    ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৮ জনে।

    বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

    বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, ময়মনসিংহে ৫০ এবং সিলেট বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন।

    বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন