বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, উদ্বেগ রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ

    রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

    বৈঠকে কেলি কারি কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং শরণার্থীশিবিরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। বাংলাদেশে প্রথম সফর সম্পন্ন করায় বিশেষ দূতকে অভিনন্দন জানান শামা ওবায়েদ। একই সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনার অভিজ্ঞতা জানতে চান।

    বিশেষ দূত রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার বিষয়টি উল্লেখ করেন।

    বৈঠকে মিয়ানমারের বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গারা এখনো সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা জরুরি।

    বাংলাদেশের মানবিক অবস্থানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে তাদের আদি নিবাস মিয়ানমারে দ্রুত ও টেকসইভাবে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবিলায় অপরিহার্য।

    এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের প্রতি বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান তিনি। তাঁর মতে, এ রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন