একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৬টি প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং সব কটিই অনুমোদন পেয়েছে।
প্রকল্পগুলোর অর্থায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল বা দেশীয় উৎস থেকে দেওয়া হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা। বাকি ১০ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে আসবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন